লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
দালাল বাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইনের আয়োজন করে।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও রাবি শিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমেন।
দালাল বাজার ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালাল বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম। শহর শিবিরের সভাপতি আব্দুল আউয়াল হামদু, সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল।
আরও উপস্থিত ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম মোবারক হোসেন, দালাল বাজার ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফুল রহমান বাবুল প্রমুখ।
এ সময় দুই শতাধিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে বিভিন্ন দিকনির্দেশনা দেন৷ জীবনের স্বর্ণের মুহুর্ত উল্লেখ করে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন৷ একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতিনৈতিকতা ঠিক রেখে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার ওপর গুরুত্বারোপ করে। মোবাইল আসক্তি, বাজে আড্ডা এবং অনিয়মিত ঘুম থেকে নিজেকে বিরত রাখতে বলেন।
