ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে (স্বাধীন) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহরিয়ার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।
তার বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম। এর আগে বুধবার দুপুর থেকে ফেসবুকে শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
