চাঁপাইনবাবগঞ্জে ১৬৯ বস্তা সার জব্দ
ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার দুপুরে জেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে আসা রাসায়নিক সারভর্তি দুটি ভটভটি শ্যামপুরের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে সেখানে অভিযান চালায় কৃষি অফিস। এসময় দুটি ভটভটি থেকে ১৬৯ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১৫৫ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি ও ৫ বস্তা টিএসপি সার রয়েছে। তবে সারের মালিককে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে এবং সারগুলো দ্রুত প্রশাসনের উপস্থিতি কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।
