কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের রৌমারী উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর ৪ জনের মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলের কাজ করছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
