কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬
সংগৃহীত ছবি
কক্সবাজারের মেরিনড্রাইভ এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় নিহত হয়েছেন।
আগুনে রিসোর্টের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ করে। বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তর ।
