ঈদ আনন্দ ভাগাভাগি করতে ধরলার পাড়ে দর্শনার্থীদের ভিড়
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ ও উৎসব উপভোগ করতে সেতু ‘শেখ হাসিনা ধরলা সেতুটি বেছে নিয়েছে সাধারণ জনগণ। ঈদ দিন বিকালে এই সেতুতে মানুষের আনাগোনা বেড়েছে। ক্রমান্বয়ে দেখা গেছে উপচে পড়া ভিড়।
শুধু ফুলবাড়ী উপজেলা নয় পার্শ্ববর্তী উপজেলা লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শনার্থীদের ঢলে মুখরিত। অনেকেই আবার শেখ হাসিনা ধরলা সেতুটি এক নজর দেখতে বিভিন্ন জায়গা থেকেও এসেছেন।
উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শেখ হাসিনা ধরলা সেতুটি অবস্থিত। উপজেলা সদর থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। ঈদে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে। ধরলা পাড়েই খানিকটা বিনোদন ও ভাল লাগার অনুভূতি পেতে হাজারো মানুষের ঢল নামে।
সেতুর দুই পাড় দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা পরিবার পরিজন নিয়ে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ ভ্যান, রিকশা, অটো, মোটর সাইকেল, বাইসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সেতুর মাঝ খানে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পাড় করছেন।
আবার অনেকেই ধরলায় ডিঙি নৌকায় চড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ আবার ধরলার চর গুলিতেই ঘুরে ঘুরে দেখছেন। সেতুর দুই পাড়ে ১০টি ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুরি-ফিতা ও বেলুনসহ বিভিন্ন রকমারীর দোকান বসেছে। সবগুলো দোকানেই তেক্রাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শেখ হাসিান ধরলা সেতুর পাড়ে পর্যটন কেন্দ্রের দাবি জানিায়েছে স্থানীয়রাসহ দূরদূরান্তর থেকে আসা দর্শনার্থীরা।
অন্যদিকে কুড়িগ্রামের সদর উপজেলার ধরলা ব্রিজের পাড়সহ বিভিন্ন এলাকায় দর্শনার্থীদের ঢলে মুখরিত ছিল।
স্থানীয় রবিউল ইসলাম ও জয় হাসান জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এই শেখ হাসিনা সেতুটি। ফুলবাড়ীবাসীর স্বপ্ন সত্যি হয়েছে। সেতুর উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া ও ধরলায় ডিঙি নৌকা করে প্রিয়জনরা আপন মনে ঘরছেন। কোনো কোনো দর্শনার্থী বাঁধে বসেই গল্প ও আড্ডায় ব্যস্ত সময় পাড় করেন। এই দুই স্থানীয় ব্যক্তি সেতু পাড়ে পর্যটন কেন্দ্রের পাশাপাশি সেতুর দুই পাড়ে ধরলার তীররক্ষা বাঁধের দুই পাশে সিমেন্টের বে জাতীয় কিছু বসার ব্যবস্থা করলে চটপটি ও ফুচকা ওয়ালাদের আগমনে দর্শক সমাগম বাড়তো। বর্তমানে সেতুটির উপর দিয়ে চলাচল ছাড়াও এখানে প্রতিদিন বিকালে শতশত দর্শনার্থী দূরদূরান্ত থেকে এসে ভীর জমায়। বিশেষ করে সন্ধ্যার গোধূলি বেলায় সূর্যকে অস্ত যাওয়ার দৃশ্যটা মুগ্ধ করে তুলবে দুর-দুরান্তের দর্শনার্থীসহ এলাকাবাসীর। এ যেন প্রকৃতির এক সৌন্দর্য অনুভবের জায়গা।
লালমনিরহাটের আব্দুল চঞ্চল ও সমাপ্ত জানান, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে শেখ হাসিনা ধরলা সেতুটি দেখতে এসেছি। অনেক ভাল ভালো ছবি ও সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছি। সেই সাথে ধরলায় স্পিডবোট ও ডিঙি নৌকায় ঘুরেছি। সব মিলিয়ে আমরা এবারের ঈদ-আনন্দটা খুবই ভাল হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঈদের দিন দূরদূরান্তর থেকে আসা হাজারও দর্শনার্থী ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু পাড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যাপক জনসমাগম ঘটেছে। দর্শনার্থীরা যেন আপন মনে সেতু পাড়ে তাদের প্রিয়জনদের সাথে ঘুরে পাড়ে সে লক্ষ্যে পুলিশের টহল জোড়দার করা হয়েছে। দর্শনার্থীরা যেন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেতু পাড়ে নির্বিঘ্নে ঈদের আনন্দ উৎসব করে বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত পুলিশ সেতু পাড়ে থাকবে বলে জানান অফিসার ইনচার্জ।
উল্লেখ্য, শেখ হাসিনা ধরলা সেতুটি প্রায় ১৯২ কোটি টাকা ব্যয়ে ১৯ টি স্প্যান বিশিষ্ট ৯৫০ মিটার পিসি গার্ডারের কাজ সম্পন্ন করে এলজিইডি। গত ২০১৮ সালের ৩ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ধরলা সেতুটির শুভ উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
(দ্য নিউজ/এমএম)
