বড়লেখায় ছিনতাইকৃত সিএনজি ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি সিএনজি এবং নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই উপজেলার জিয়াদনগর গ্রামেন ইমন আহমেদ (১৮), ইমরান আহমেদ (১৯), এমরান আহমেদ (২৪), জসীম উদ্দিন(২৮)। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
গত ২৯ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বড়লেখা থানাধীন রাতিরপুল এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজি চালক মোঃ আব্দুস শহীদকে মারধর করে তার সিএনজি চালিত অটোরিক্সা, ব্যবহৃত মোবাইল এবং নগদ টাকা ছিনতাই করে তাকে হাত পা বেধে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানার মামলা নং- ০২, তারিখ-০২/০৩/২০২৪ খ্রি; ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।
