ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো
শ্রম আইন লঙ্ঘনের মামলা
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জমিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। আজ রোববার ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) তার জামিনের মেয়াদ বাড়ান।
তবে কতদিনের জামিন সে ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৬ এপ্রিল।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির উপস্থিততে শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
