চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতার উদ্বোধন
“শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ শ্লোগানে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ, বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গার চাঁদমারী মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক, প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, শারীরিক ও মানষিক বিকাশে খেলাধূলার বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের ফেসবুক ও মোবাইল ফোন আসক্তি কমাতে শিক্ষকদের প্রতি তাগিদও দেন তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
