চুয়াডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
"স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" এ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পরিসংখ্যান নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম।
