দেশজুড়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গায় মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

বক্তারা বলেন, বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় সরকার কাজ করলে দেশের অনেক উন্নয়ন ঘটবে। তাহলে স্মার্ট বাংলাদেশের গতিকে তরান্বিত করবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
এদিকে, নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে বাগেরহাটেও।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হাসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক রাসিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।
সভায় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কৌশলপত্র প্রণয়নসহ ২০৩০ এজেন্ডা বা এসডিজি অর্জনের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে জানানো হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।
