পাবনার আটঘরিয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত
সংগৃহীত
পাবনার আটঘরিয়ায় মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে কায়ুম( ২২) এক ট্রাক চালক নিহত হয়েছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক কায়ুম হোসেন চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুনপাড়া গ্রামের মো: মানিক এর ছেলে।
পুলিশ ও স্থানীরা জানান, মালবোঝাই ট্রাকটি চাটমোহর থেকে পাবনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হয় আরো একজন।
আটঘরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
