বাগেরহাটে ৭৫ নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ বিতরণ
বাগেরহাটে ৭৫ জন নারী ইকমার্স উদ্যোক্তার মাঝে বিনামুল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হার পাওয়ার প্রকল্পের উদ্যোগে ইকমার্সে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এই ল্যাপটপগুলো দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলার বাগেরহাট সদর, মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার ৭৫ জন নারী ইকমার্স উদ্যোক্তাকে ছয় মাসের প্রশিক্ষণ দেয়ার পর তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। নারীদের প্রযুক্তি জ্ঞানের মাধ্যেমে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা উল্লেখ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, কৃষি বিপদন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমস, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু।
