লক্ষ্মীপুরে চার আসনে ২৯ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ
সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনে লক্ষ্মীপুরের চারটি আসনে ২৯ জন প্রতিদ্বন্ধী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার ২১ জানুয়ারী দুপুরে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান প্রতিদ্বন্ধী প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা উপস্থিত উপস্থিত ছিলেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসানপ্রতীক বরাদ্ধের আগে প্রতিদ্বন্ধী প্রার্থী ও সমর্থদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তা অনুসরণ করার জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান। এ সময় জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
