ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৮ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকার মনসুর আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনকে রংপুরে রেফার করা হয় এবং অপরজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে।
