চার বছরেও চালু হয়নি স্বাস্থ্য সেবার দৃষ্টি নন্দন বাংলো
দৃষ্টি নন্দন ভবনটি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়। কিন্তু কোনো নাম বা ব্যানার না থাকায় বোঝার উপায় নেই। এটা প্রতিষ্ঠান নাকি কারো বাসা। নাকি আবার কোনো অফিস। এর সামনে দিয়ে গেলে এর সৌন্দর্যে চোখ আটকে যায়।
স্বাস্থ্য প্রকৌশল থেকে এমনই দুটি ডাক বাংলো নির্মাণ করা হয়েছে। জেলার স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে একাধিক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে সেবা দিতে, কর্মকর্তাদের থাকার সুব্যবস্থার কথা চিন্তা করেই বাংলো গুলো নির্মাণ করা হয়েছে।
সিরাজগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার পিপুবাড়িয়া শেখ হাসিনা নার্সিং কলেজের পাশেই মনসুরনগর এইচইডি ইন্সপেকশন বাংলো নির্মাণ। যা ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০২১ সালে কাজটি শেষ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা ট্রেডিং।
এছাড়া কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া এইচইডি ইন্সপেকশন বাংলো নির্মাণ, ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০২১ সালে ওশান এন্ড নাজমুল ব্রাদার্স কাজটি শেষ করেন।
পিপুবাড়িয়ায় অবস্থিত মনসুরনগর এইচইডি ইন্সপেকশন বাংলোর অস্থায়ী নৈশপ্রহরী টিপু সুলতান জানান, আমি ২০২১ সাল থেকে কর্মরত আছি। নির্মাণের পর আজও কোনো স্যাররা রাত্রি যাপন করেন নাই।
সিরাজগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, আমি নতুন এসেছি। ভবন নির্মাণ শেষে অনেক আগেই। কিন্তু জনবলের অভাবে চালু না হওয়ায় ভবন অবকাঠামো নষ্ট হচ্ছে ।
