খুলনার মেট্রোপলিটন কলেজে প্রমাণ লোপাট ও এমপিও জালিয়াতির অভিযোগ
শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও হিসাব নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-র মিনিস্ট্রি অডিটে জালিয়াতি চাপানোর জন্য খুলনার মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে প্রমাণপত্র লোপাট, সরকারী ও শিক্ষক কর্মচারীর ব্যক্তিগত ফাইল লোপাট এবং অডিটরদের সঙ্গে পাঁচ লাখ টাকার ঘুষ বিনিময় করে এমপিও চালু রাখার চেষ্টা করা হয়েছে।
সূত্রে জানা যায়, কলেজের আজীবন দাতা সদস্য মোমিনুল ইসলাম সাহেবের অভিযোগের ভিত্তিতে ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয় ডিআইএ-এর মাধ্যমে কলেজের ১৬ জন শিক্ষক ও কর্মচারীর সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ উপায়ে এমপিও ভুক্ত করার বিষয়টি তদন্তে আনা হয়। অভিযোগ অনুযায়ী, ইংরেজি ও কৃষি শিক্ষা বিভাগের প্রভাষকরা জালিয়াতির মাধ্যমে ২০২৪ সালে এমপিওভুক্ত হন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাইফুজ্জামান, ইংরেজি প্রভাষক শামীম শেখ মইন উদ্দিন ও মিজানুর রহমানসহ কয়েকজন প্রভাষক নগদ ১০ হাজার টাকা করে চাঁদা নিয়ে অবৈধ এমপিও ভুক্তি নিশ্চিত করেছেন। এছাড়া বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগেও শিক্ষার্থীর কাম্য সংখ্যা পূরণ না হওয়া সত্ত্বেও শিক্ষকরা বেতন পাচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, কলেজের প্রভাষকরা সরকারি টাকা আত্মসাতের জন্য জাল সার্টিফিকেট, অবৈধ বিদেশ ভ্রমণ এবং শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল লোপাটের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ লেনদেন করেছেন। এছাড়া অবৈধ এডহক কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ দখল করে সরকারি নিয়ম অমান্য করে বেতন ভাতা চালু রাখছেন।
কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ দিবাকর বাওয়ালী ছুটিতে থাকায় অবৈধ এডহক কমিটি সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত বেতন ভাতা অব্যাহত রেখেছে।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি কলেজের বৈধ তথ্য ও ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। তবে অবৈধ কমিটি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন অপকর্মের কারণে কলেজের বিরুদ্ধে ২১টির বেশি মামলা রয়েছে।
সত্যতা যাচাইয়ের জন্য অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের মোবাইল নম্বর – ০১৯১৮৮৬৬৩৫৮, ০১৩০৯১১৭৪৩২ এবং অবৈধ এডহক কমিটির সভাপতি বিএনপি খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ০১৭১১ ১৩১৫৮৪ নম্বরে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।
