ডুমুরিয়ায় ১২ জনের মনোনয়নপত্র দাখিল
আসান্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষ্যে গতকাল মনোনয়নের শেষ দিনে ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান পদে প্রত্যেকটিতে ৪ জন করে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে দেশে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে আগামী ২৯ মে, ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জনই স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রয়াত জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজি আব্দুল হাদির ছেলে বর্তমান উপজেলা চেয়ারম্যান গাজি এজাজ আহমেদ, ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বি এন পি নেতা মোল্লা আবুল কাশেমের ছেলে মুনিমুর রহমান নয়ন গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা ও অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।তারা হলেন বি এন পি নেতা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান গাজি আব্দুল হালিম, যুবলীগের উপজেলা আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,অপর বি এন পি নেতা ব্যবসায়ী শেখ শাহিনুর রহমান, ও ব্যবসায়ী অভিজিৎ রায়,অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ৪ জন করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, আওয়ামী লীগ নেতা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানি হালদার, আওয়ামী লীগ নেতা শিলা রানি মন্ডল,ও বিভা বিশ্বাস অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন আগামী ৫ মে, রবিবার উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার তথা খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয়ে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে।
