চুয়াডাঙ্গায় আগুনে ৯টি বাড়ি পুড়ে ছাই
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৯টি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পরনের কাপড়চোপড় বাদে সব পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, প্রথমে বসতবাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো আশপাশ বাড়িঘর গুলোতে। এ সময় ঘরে থাকা ছোট শিশুসহ পরিবারের লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও আগুনে পুড়ে যায় আসবাবপত্রসহ অন্যান্য মালামাল। এছাড়া আগুনের লেলিহানশিখা চারিদিকে ছড়িয়ে পরলে একে একে ৯ টি ঘরবাড়ি গোয়াল ঘর, নগদ টাকাসহ ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৯টি বাড়ি পুড়ে গেছে।
