কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার কাটদহচর অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদুর রহমান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। তিনি মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ তিনি জানান, ট্রেনটি প্রায় দেড় কিলোমিটার মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরও বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে ক্যাম্পে ফিরছিলেন সাইদুর। পথে কাটদহরচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলে। এ সময় ট্রেনটি প্রায় দেড় কিলোমিটার মোটরসাইকেলসহ তাকে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।
