চাকরির বয়সসীমা বাড়াতে শিক্ষার্থী সমন্বয় পরিষদের আল্টিমেটাম
চাকরির বয়সসীমা ৩৫ বছর বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন ডাকলেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আজ শুক্রবার (৩ই মে) এক সংবাদ সম্মেলনে বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ বলেন, আগামী ১১ই মে চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের শিক্ষার্থী সমাগম ও আলটিমেটাম দেওয়া হল।
তিনি আরও বলেন, ‘আমরা চাকরি চাই না। আমরা ৩৫ বছর বয়সসীমা করার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে এ বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। কিন্তু এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন না আসায় আবারও ১১ই মে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের শিক্ষার্থী সমাগম ও আলটিমেটাম।’
এসময় আরও উপস্থিত ছিলেন চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
