রায়পুর-রামগঞ্জের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ
উপজেলা পরিষদ নির্বাচন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রায়পুর ও রামগঞ্জের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত প্রার্থীদের প্রতীক বরাদ্ধ প্রদান করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: সফিকুর রহমান উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্ধের আগে রিটার্নিং কর্মককর্তা প্রিয়াংকা দত্ত উপস্থিত সবাইকে নির্বাচনী আচরনবিধি পড়ে শোনান এবং যথাযথভাবে মেনে চলার আহবান জানান। আচরণবিধি ব্যতিক্রম ঘটলে নির্বাচনী আচরণবিধি মেনে চলার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট ম্যজিস্ট্রেটগন আইনানুগ ব্যবস্থা নিবেন ।
উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে অংশ গ্রহনকারী প্রার্থীগণ ছাড়াও তাদের প্রস্তাবকারী, সমর্থনকারী ও বিভিন্ন নেতাকর্মীগন এসময় উপস্থিত ছিলেন।
