গাজীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া গ্রামে শ্মশান ঘাট এলাকায় থেকে এক পোষাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জসিম মিয়া সুনামগঞ্জ জেলার আগলাহাটি এলাকা দর্মপাশা গ্রামের হোসেন আলির ছেলে। গাজীপুর মেট্রো থানার এস আই বায়োজিদ বিষয়টি নিশ্চিত করেন।
চাপুলিয়া গ্রামের বাসিন্দা তানিয়া জানান, আমি সকালে হাঁটতে গিয়ে দেখেছি একটি লোক পড়ে আছে । প্রথমে মনে করেছিলাম ধান কাটায় ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কিন্তু ফেরার পথে দেখি এই অবস্থা। সম্ভবত ভোরের দিকে এ ঘটনা। চেহারা চিনি না। দেহ দেখতে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে।
একই এলাকার রাসেল মোহাম্মদ হিরন নামে এক পথচারী জানায়, এত ডিটেলস কেউ কিছুই বলতে পারছেনা। আমি তাকে প্রথম বার দেখি সকাল ৬ টায় টায়। হেঁটে আবার ব্যাক করে আসার সময় মরদেহের চারপাশে মানুষের জটলা দেখেছি।
গাজীপুর মেট্রো থানার এস আই বায়োজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রায় সে মারা যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
