কালিগঞ্জে কঙ্কাল উদ্ধার
ছবি- সংগৃহিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুরে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে বিঞ্চুপুর গ্রামের বাবু বাড়ির আমবাগান থেকে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ধান বহনকারী কয়েকজন কঙ্কালের মাথা পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা স্থানীয় মেম্বার ও চৌকিদারদের জানান। তারা সেখানে খোঁড়াখুঁড়ি করে কঙ্কালের অবশিষ্ট কিছু অংশ দেখতে পান। এরপর পুলিশ আসে।
কালিগঞ্জ থানার এস আই পান্নু বিষয়টি নিশ্চিত করে বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কালটি আনুমানিক দুই/তিন বছর আগের। মধ্য বয়সের কঙ্কালটি পুরুষ কিংবা মহিলার হতে পারে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে তিনি জানিয়েছেন।
