চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ বিঘা পানবরজ পুড়ে ছাই
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ বিঘা পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আজ ১লা মে বুধবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে এখনো আগুন জ্বলছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন আনুমানিক রাত ৮টায় কে বা কারা পান বরজে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৮০/৯০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
এখনো (রাত ১০টা পর্যন্ত) আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীরাও সহযোগিতা করছেন।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মী হাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পারি , রাত আনুমানিক ৮টায় আগুন লাগে পান বড়জে। আগুন নিয়ন্ত্রণে আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে এখনো।
আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানা যাবে।
