জামিন চাইতে গিয়ে উল্টো জেলে বিএনপি নেতা
শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় হাইকোর্ট থেকে পাওয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনের। তাই তিনি মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু উল্টো জেল হাজতে প্রেরণ করা হয় তাকে।
লালমনিরহাট বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন।
প্রসঙ্গত, গত ২৯ আগষ্ট ২০২৩ তারিখে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার ৩ দিন পর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩ থেকে ৪ শতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়।
