লালমনিরহাট জেলা বিএনপির পানি-স্যালাইন বিতরণ
লালমনিরহাট জেলা বিএনপি আজ মঙ্গলবার দুপুরে মিশনমোড় চত্বরে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত রিকশাচালক, ভ্যান চালক, অটোচালক ও যানবাহনের চালকসহ পথচারী, যাত্রী এবং খেটে খাওয়া কয়েকশ তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করেছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত থেকে এ পানীয় ও খাবার বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন।
রিকশাচালক বেলাল বলেন, ‘পানিটা পেয়ে ভাল লাগলো। স্যালাইন, পানি পেয়ে অনেক ভাল হলো। যে গরম’!
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আবহাওয়া শিথিল হবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদি সে সম্ভাবনা কার্যকরী হয় তাহলে তো আমরা এ কার্যক্রম বন্ধ রাখবো। আর নাহলে এটা আমরা অব্যাহত রাখবো।’
এ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
