নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা থাকে না: ইসি রাশেদা সুলতানা
নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা থাকে না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, জনগণের চাওয়ার মত করে নির্বাচন হয় না। সেটা ব্যাহত হয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমেও দেখা গেছে, জনগণের প্রত্যাশিত মতে নির্বাচন হচ্ছে না। সেই ধারাবাহিকতা নিয়ে আসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যা দেশের জন্য খুবই জরুরি। তারই সুফল বয়ে আনতে বা রক্ষা করা নির্বাচন কমিশনের নেওয়া উচিত বলে মনে করে সব নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই নির্বাচন কমিশন বলেন, ভালো নির্বাচন উপহার দিতে স্থানীয় জনপ্রতিনিধি সহ দায়িত্বরতদের সহযোগিতা ছাড়া কোনভাবেই নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসানসহ প্রশাসনিক ঊর্ধ্বতন ও কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আগামী ৮ মে ৬ষ্ঠ ধাপে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
