পটুয়াখালীতে বালুবাহী জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখাঁজ
পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। গতকাল রাত সাড়ে দশটার দিকে কলাপাড়া পৌর শহরের কলবাড়ি সংলগ্ন আন্ধারমানি নদীতে এ ঘটনা ঘটে।
নিখাঁজ শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কলাপাড়া ফায়ার সার্ভিসর স্টেশনের অফিসার ইলিয়াস হোসাইন জানান, গতকাল রাতে তিশা-তাপসি নামের ওই বল গেটটি বালু নিয়ে পায়রা বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায়। এসময় বল গেটটি নোঙর করতে গিয়ে ডান্ডি চুকানির সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখাঁজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
