লক্ষ্মীপুরে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মত তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
এই পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২২৮ জন, সংরক্ষিত মহিলা (মেম্বার) পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ টি ইউনিয়নে ৪৬ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৯২৮ জন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৫টি ইউপিতে প্রিজাইডিং কর্মকর্তা , পোলিং কর্মকর্তার পাশাপাশি ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ আনসার র্যাব ও বিজেপি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৩ বছর পর পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
