ফ্রেশের বস্তায় লুকানো হলো চোরাই পথে আনা ৬শ বস্তা চিনি
চট্টগ্রাম ৬শ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়েছে। মেঘনা গ্রুপের 'ফ্রেশ' চিনির মোড়কের করে রাখা চিনিগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে বহদ্দারহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য আনুমানিক ৩৮ লক্ষ টাকা।
জানা যায়, অভিযানে ৬শ বস্তা চিনি পাওয়া যায়। চিনিগুলো মেঘনা গ্রুপের ফ্রেশ ব্যান্ডের বস্তায় ছিল। মেঘনা গ্রুপের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের কোনো ডিলার বা এজেন্টকে তারা সম্প্রতি এ পরিমাণ চিনি সরবরাহ করেনি।
গুদামের মালিক জানান, তার কাছ থেকে এক ব্যক্তি কাঠ রাখার জন্য গুদাম ভাড়া নিয়েছিলেন। চিনির বিষয়টি তিনি পরে জেনেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছে চিনিগুলো চোরাই পথে ভারত থেকে আনা।এই ঘটনায় নিয়মিত মামলার নিয়ে বিষয়টি তদন্ত করার জন্য চান্দগাঁও থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
