চট্টগ্রামে সড়কের আইল্যান্ড থেকে নবজাতকের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগর সড়কের আইল্যন্ড থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় নগরের বহদ্দারহাটের সড়কের পাশে নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আতাউর রহমান বলেন, আজ বিকালে বহদ্দারহাটে সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। আমরা এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।
