ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৮১ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ১৬৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ১৮৩টি গাড়ি ডাম্পিং ও ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৮ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা করে।
ডিএমপি বলছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
দ্য নিউজ/কেটি
