পূবাইলে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
গাজীপুর মহানগরীর পূবাইল হায়দারাবাদ এলাকা থেকে ৯ বোতল বিদেশি মদসহ মো. তালহা আহম্মেদ রকি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তালহা আহাম্মেদ রকি নেত্রকোনা জেলার আটপাড়া থানার দেওশ্রী গ্রামের মৃত তানভীর আহাম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ আক্কাস মার্কেট জৈনক রাকিব হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকি বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী স্টেশন রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মারফত আলী সঙ্গীয় এএসআই মো. জাকিরুল ইসলাম ফোর্সসহ হায়দারাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ তালহা আহাম্মেদ রকি নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মাদক আইনে মামলা হয়েছে।
