ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার হলেন আলী
ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পুরস্কার পেলেন গাজীপুরের শ্রীপুরে সেনেটারি ব্যবসায়ি মো. আ. আলী। ওয়ালটনের দেশব্যাপী চলমান 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০' এর আওতায় এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন তিনি। নগদ পুরস্কার হাতে পেয়ে আলীর সঙ্গে উৎফুল্ল তার পরিবার ও এলাকাবাসী। জানা যায়, এ নিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে মিলিয়নিয়ার হয়েছেন এখন পর্যন্ত ৩৪ জন গ্রাহক।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারে ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত এক অনুষ্ঠানে মিলিয়নিয়ার আ. আলীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নন্দিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমরুদ্দীন, ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার শাহাদৎ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালেহ আহমেদ, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোশাররফ হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমান এবং ওয়ালটন প্লাজার ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় 'সেরা পণ্যে সেরা অফার' স্লোগানে ক্রেতাদের 'ননস্টপ মিলিয়নিয়ার' হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম 'ই-প্লাজা' থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
ক্যাম্পেইনের আওতায় মো. আ. আলী চলতি মাসের ২১ তারিখে কিস্তিতে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারের ওয়ালটন প্লাজা থেকে ৭৬ হাজার ৯৯০ টাকার ১.৫ টনের একটি এসি কেনেন। এসি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত পণ্যের মডেল নাম্বার দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়।
