গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার ট্রান্সফরমারে আগুন
গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৪টার সময় কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আতঙ্কে দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল।
কোনাবাড়ী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. কামাল হোসেন বলেন এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছাপলাই দেওয়া হয়। তিনি আরও বলেন, লোডশেডিং এর কারণে আমরা হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শটসার্কটি থেকে আগুনের সূত্রপাত। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন জানান,খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরো বলেন, প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
