কুড়িগ্রামে হিটস্ট্রোকে নারীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে ফাতেমা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল ও নিহতের স্বজন জাহের আলী।
এর আগে বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত নারী ওই ওয়ার্ডের কপুর উদ্দিনের স্ত্রী।
ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুকছেন। প্রচণ্ড তাপদাহে তিনি হিটস্ট্রোক করেছেন। পরে পরিবারের লোকজন তাকে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
