শ্রীপুরে ট্রাক চাপায় রিকশাচালক নিহত
গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় এক রিকশাচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭ টায় মাওনা প্রশিকা মোড় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে ওই দুর্ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আকবর আলী খান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা প্রশিকা মোড় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে শ্রীপুর হতে কালিয়াকৈর রোডে যাওয়ার পথে পেছন থেকে অটোরিকশাকে ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো- ট-২০-১৫১৫) ধাক্কা দিলে অটো চালক সুজন মিয়া (৩২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে জানা যায়। পুলিশ কর্তৃক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আকবর আলী খান জানান, ঘাতক ড্রাম ট্রাকটিকে স্থানীয় লোকজন আটক করে তবে ট্রাকের ড্রাইভার পলাতক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
