মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় রাহেলা বেগম (৬৫) নামের এক ভ্যানযাত্রী ও আজাহার মুন্সি (৪৫) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে মোল্লাহাট উপজেলার হাসপাতাল - বাজার সড়কে বালিবাহী ট্রলি চাপায় এ দুই ব্যক্তি নিহত হন। নিহত ভ্যানযাত্রী রাহেলা বেগম ভান্ডারখোলা গ্রামের মৃত আলী আকবর মোল্লার স্ত্রী ও ভ্যানচালক আজাহার মুন্সি কাহালপুর পূর্ব পাড়া আকুবর মুন্সির ছেলে।
নিহতের স্বজনরা জানান, ভ্যানযাত্রী রাহেলা বেগম নিজের বাড়ি থেকে তার মেয়ে জামাই বাড়ী সিঙ্গাতী যাচ্ছিলেন ভ্যানে চড়ে। দূর্ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলি তাদের চাপা দেয়। এতে দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যাত্রী রাহেলা বেগমের। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ভ্যানচালক আজাহার মুন্সির। বিষয়টি নিশ্চিত করে মোল্রাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহী ট্রলি আটক করা হয়েছে।চালক পালিয়ে গেছে।
