উখিয়ায় গৃহবধূর আত্মহত্যা
কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুনা আক্তার (১৯) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আমির আলীর মেয়ে।
জানা গেছে , শুক্রবার (৯ মে) সকালে ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডস্থ বত্তাতলী গ্রামে পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবি করে রুনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতন সইতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে৷ পরে আজ সকালে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে, বাড়ির টিনের ছাল কেটে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, ঘটনার পর থেকেই নিহত রুনার স্বামী পলাতক।
তিনি বলেন, প্রাথমিক সুরতহাল শেষে রহস্য উদ্ঘাটন ও নিহতের স্বামীকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
দ্য নিউজ/এসএ
