গোলাম রহমান আবারও ক্যাব সভাপতি
আবারও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।
আজ ১৭ ফেব্রুয়ারি, শনিবার ক্যাবের সেগুনবাগিচা, ঢাকা অফিসে বার্ষিক সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নিবাহী পরিষদ গঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব গোলাম রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি জনাব জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, যুগ্ম সম্পাদক ডা: মো: শাহনেওয়াজ চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো: মুঞ্জুর-ই-খোদা তরফদার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান (রাজু), প্রচার সম্পাদক ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম, সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব অধ্যাপক ড. এম শামসুল আলম, মোহা: শওকত আলী খান এবং অ্যাডভোকেট আফরোজা সুলতানা নিবাচিত হয়েছেন।
এই নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। প্রধান নিবাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম ও সহকারি নিবাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন দেবনাথ ও মোশতাক আহমেদ ভূঁইয়া।
