লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে লাকড়ি কুড়াতে যাওয়া জমিলা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জমিলা বেগম ডুলাহাজারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহকাটা এলাকার শাহ আলমের স্ত্রী।
জানা যায়, জমিলা বেগম সকালে লাকড়ি কুড়াতে যায় ফাঁশিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায়। সেখানে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। দুপুরে ঘরে না ফেরায় বাড়ির লোকজন খবর নিয়ে জানতে পারে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, খবর পেয়ে বনবিভাগের লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
