ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে ২৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ষষ্ঠ উপজেলা নির্বাচন
আগামী ৮ই মে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমান এ সকল বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম ধাপের এ নির্বাচনে ঝিনাইদহ জেলা সদর থেকে ১৪ জন এবং কালিগঞ্জ থেকে ১০ জন প্রার্থী ভিন্ন প্রতীকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সদর উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৮ জন এর মধ্যে যাচায় বাছায় ও প্রার্থিতা প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।
এরআগে সকল প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আজ দুপুর থেকে প্রার্থীদের প্রচারণার জন্য অনুমতিও প্রাদান করেন তিনি।
প্রথম ধাপের এ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৪ জন ও কালীগঞ্জ উপজেলা থেকে ১০ প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে ভিন্ন পদে লড়বেন।
