বৃষ্টির জন্য লালমনিরহাটে ইসতিস্কার নামাজ
প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাস করছে মানুষ। খরায় হুমকির মুখে মাঠের ফসল। খেটে খাওয়া মানুষ কাজ করতে না পেরে কষ্টে দিনাতিপাত করছেন। এই অবস্থায় মহান আল্লাহ’র কাছে সাহায্য প্রার্থনা করছেন মানুষ।
মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় (সালাতুল ইস্তিখার) বিশেষ নামাজ আদায় করেছেন শত শত মানুষ। স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে উপজেলার বড়খাতা হাইস্কুল মাঠে খোলা আকাশের নিচে তারা এ বিশেষ নামাজ আদায় করেন বলে জানা যায়। নামাজ আদায় করতে আসা মুসল্লিরা বলেন, ‘বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল, অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
এছাড়াও আমাদের কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে দোয়া করেছি।
