সিলেটের সাংবাদিক দেবুর মায়ের মৃত্যুতে সাবেক মেয়রের শোক
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক নাট্যকার ও সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় আরিফুল হক চৌধুরী দেবাশীষ দেবুর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
