ঝালকাঠির দুই উপজেলায় ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলায় ১০ জন ও নলছিটি উপজেলায় ১৪ জন দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৪ জন প্রার্থী সরকারি নিয়মানুযায়ী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয় ঝালকাঠি জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ২১ এপ্রিল রোববার নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিল। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অনলাইনে মনোনায়ন পত্র দাখিল করেন। তারা হলেন- মোঃ সুলতান হোসেন খান, সৈয়দ রাজ্জাক আলী সেলিম, মোঃ নুরুল আমিন খান সুরুজ এবং মোঃ খান আরিফুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে ৩জন লস্কর আসিফুর রহমান দিপু, মোঃ মহিন উদ্দিন তালুকদার ও মোঃ সাইদুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন ইসরাত জাহান সোনালী, পিনু আক্তার নদী ও মিসেস উম্মে সালমা।
অপরদিকে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন- জিকে মোস্তাফিজুর রহমান, তসলিম উদ্দিন চৌধুরী ও সালাহ উদ্দিন খান সেলিম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন- জে এস হাতেম, বদরুল আলম, মনিরুজ্জামান মনির, মফিজুর রহমান শাহীন, হানিফ হাওলাদার ও শরিফ মিজানুর রহমান লালন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলো আয়েশা আক্তার, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোর্শেদা বেগম ও মোসাঃ নাছিমা আক্তার ।
আগামী ২৩শে এপ্রিল মঙ্গলবার মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার এবং আগামী ২রা এপ্রিল বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ শেষে আগামী ২১মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
