বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মো. সুমন মিয়া সভাপতি এবং উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বাশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: রিয়াজ রহমান( সহ-সভাপতি), মো: মজনু প্রামাণিক ( সহ-সভাপতি), মো: উজ্জ্বল হোসাইন ( সহ-সভাপতি), মো. বাচ্চু মিয়া( সহ-সভাপতি), মো: মামুনুর রহমান (সহ-সভাপতি), মো: রফিকুল ইসলাম (সহ-সভাপতি), আ.ছ.ম. রিদুয়ানুল হক(সহ- সভাপতি), মো: ফজলুল হক ( কোষাধ্যক্ষ), সুফল রায় ( যুগ্ম সাধারণ সম্পাদক), ফিরোজ- আল -আমিন ( যুগ্ম- সাধারণ সম্পাদক), মো: আব্দুল মালেক ( সাংগঠনিক সম্পাদক), রামকৃষ্ণ ঘোষ ( সহ- সাংগঠনিক), মো: মনোয়ার হোসেন ( সহ-সাংগঠনিক), মেহরাজ উদ্দিন ( দপ্তর সম্পাদক) , মো: মোখলেছুর রহমান ( খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক) , সিগমা আলম ( নারী বিষয়ক সম্পাদক), মো: নাজমুল হোসাইন ( আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো: ইসরাইল হক ( প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), হুমায়ন আহমেদ (মিডিয়া সম্পাদক) এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন তাসলিমা খাতুন, শতরুপা দাস, সুপ্রিয়া হুই, মিঠুন চন্দ্র দাস, মো: খলিলুর রহমানক, মো: মান্নান হোসাইন, আবিদা সুলতানা, মো: জুয়েল রানা, মো: শাহাদাত হুসাইন।
উল্লেখ্য যে, গত ১৬ মে, ২০২৩ ফরেস্ট একাডেমি, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে জনাব মো: আব্দুল মালেক (ফরেস্ট রেঞ্জার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় জনাব মো. বাচ্চু মিয়া (ফরেস্ট রেঞ্জার) কে আহবায়ক ও জনাব মো: ফজলুল হক ( ফরেস্ট রেঞ্জার) কে সদস্য সচিব করে করে ০৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
