পাথরঘাটায় চাচার ছুরির আঘাতে ভাতিজা খুন
বরগুনা পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে চাচার ছুরির আঘাতে জখম হয়েছিলেন ভাতিজা। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা গেলেন তিনি।
মৃত ব্যক্তি কালমেঘা ইউনিয়নের কালিবাড়ির বাসিন্দা মোঃ রাজ্জাক সিকদারের ছেলে মোঃ হোসেন সিকদার। ঘাতক একই ইউনিয়নে অহেদ শিকদারের ছেলে মোতালেব সিকদার।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ০৯ (এপ্রিল) তারাবী নামাজ শেষে বাসায় যাওয়ার পথে ভাতিজার বুকে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল পালিয়ে যান চাচা। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ রেফার করে। টানা ৯ দিন পরে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার ১টা ৩০ মিনিটে সময় তিনি মারা যান।
স্থানীয়রা আরও জানান, ইসলামিক মাসালা নিয়ে আপন চাচা ভাতিজার মধ্যে কিছুদিন আগে তর্কবিতর্কের সৃষ্টি হয় হয়েছিল। এই কারণেই এই ঘটনা ঘটতে পারে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন (ওসি) বলেন, ‘ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়েছে আসামি দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।’
