মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
মেহেরপুরে দুটি ট্রলির (ইঞ্জিন চালিত যানবাহন) মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন, অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত লিটন মাহমুদ জেলার মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলী ছেলে।
আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। তারা কোমরপুর বাজারের নিকট পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লিটনসহ দুটি ট্রলির ১১ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
