গলাচিপায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর সামাজিক স্বীকৃতির দাবিতে প্রেমিক অনুপমের (৩০) বাড়িতে দু’দিন ধরে অনশনে বসেছে এক যুবতি। বৃহস্পতিবার বিকালে শহরের হাসপাতাল সংলগ্ন অনুপম ভূঁইয়ার বাড়িত অবস্থা নেন ওই তরুণী।
এসময় ঘরে প্রবেশ করতে চাইলে অনুপমর বাবা অরুন ভূঁইয়া ওই যুবতিক মারধর করে বলে জানান ওই যুবতি। তার বাড়ি বরিশালের কাশিপুর এলাকায়।
ওই তরুণী জানান, ‘প্রায় ৮ বছর আগে মামা বাড়ি গলাচিপা থাকা অবস্থায় অনুপমর সঙ্গে তার প্রেম হয়। এর কয়েক বছর পর কুয়াকাটায় গোপনে তাদের বিয়ে হয়। তাদের বেশ কিছু অন্তরঙ্গের ছবিও তার কাছে আছে।
বিয়ের পরও দীর্ঘদিন ধরে মেনে না নেওয়ায় উপায় না পেয়ে সে অনশনে বসে। এদিক ওই যুবতির অনশনের খবর পেয়ে গাঁ ঢাকা দেন অনুপম।
গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযাগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
